অবিশ্বাস্য মেসি, জাদুকর মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা
2০১৮ বিশ্বকাপের প্লে অফ নিশ্চিতে ইকুয়েডরের বিপক্ষে জিততেই হবে — এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমে খেলা শুরুর ১ মিনিটেই পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে ২০ মিনিটের মধ্যে আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ১২ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। এর ৮ মিনিট পর দুর্দান্ত এক দৌড়ে মেসি ছিঁড়েখুঁড়ে ফেলেন ইকুয়েডর রক্ষণভাগকে। বাঁ প্রান্ত থেকে চকিত শটে মেসির গোলটি রাশিয়া বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত স্বস্তি দেবে গোটা আর্জেন্টিনাকে। লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে এটা ছিল মেসির ২০তম গোল। মহাদেশটির বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখন মেসির। ৩২ মিনিটে মেসির ডিফেন্সচেরা থ্রু থেকে জয়ের ব্যবধান ৩-১ করতে পারত আর্জেন্টিনা, যদি ডি মারিয়া ব্যর্থ না হতেন। তবে ম্যাচের স্কোরলাইনটা শেষ পর্যন্ত ওটাই থেকেছে, সেটাও মেসির অনিন্দ্যসুন্দর গোলের কল্যাণে। প্রায় ৪০ গজ দূর থেকে সতীর্থের পাস বুক দিয়ে নামালেন মেসি। বলটা সামনে পড়ল তাঁর বাধ্যগত ছাত্রের মতো! সামনে ইকুয়েডরের তিন ডিফেন্ডার। রোজারিও নদীর বহতা স্রোতের মতো তাঁদের এঁকেবেঁকে পাশ কাটিয়ে টপকে গেলেন মেসি। ...
Comments
Post a Comment